
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিলমান্দী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করে ভোটারদের নজর কেড়েছেন স্থানীয় তরুণ নেতৃত্ব ও উদীয়মান ব্যবসায়ী শামিম ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি এখন ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
শামিম ইসলাম নরসিংদীর সাহেপ্রতাব গ্রামের বাসিন্দা। মো. সিরাজুল ইসলাম এবং মোসা. শামসুন্নাহার বেগমের সুযোগ্য সন্তান তিনি। শিক্ষাজীবনে অনার্স সম্পন্ন করা এই তরুণ বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত এবং নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন সক্রিয় সদস্য হিসেবে সফলতার পরিচয় দিয়ে আসছেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় শামিম ইসলাম বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক ওয়ার্ড ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী সরকারি কলেজ ছাত্রদল শাখার নেতা হিসেবে কাজ করেছেন। সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ বর্তমানে তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি মানবিক কাজেও তার পদচারণা সমান উজ্জ্বল। তিনি ‘সাহেপ্রতাব ছাত্র যুব সেবা সামাজিক উন্নয়ন সংস্থা’-এর প্রতিষ্ঠাতা সভাপতি। নিজ উদ্যোগে এলাকার অবহেলিত মানুষের সেবা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি স্থানীয় জনগণের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।
শিলমান্দী ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন শামিম ইসলাম। তিনি বলেন, “আমি শুধু একজন চেয়ারম্যান হতে চাই না, বরং জনগণের সেবক হিসেবে ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। এলাকার মানুষের সুখে-দুঃখে আমি অতীতে যেভাবে ছিলাম, আগামীতেও সেভাবে থাকতে চাই।”
আসন্ন নির্বাচনে শিলমান্দী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভোটারদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন এই তরুণ নেতা। তার এই স্বচ্ছ ভাবমূর্তি ও জনসেবার অঙ্গীকার ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.