
নরসিংদী সদর উপজেলাধীন শিলমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অধিবাসী, প্রয়াত আবদুল কুদ্দুস মিয়ার সন্তান, শিলমান্দী ইউনিয়ন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল মিয়া শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ১৪৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা জানিয়েছেন।
নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি প্রবাসে অবস্থান করেও দীর্ঘদিন ধরে শিলমান্দী ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানান।
রাসেল মিয়া আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি শিলমান্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.