
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলীতে (ভাঙ্গমোড়লের বাড়ী) গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে প্রতিবেশি কিশোর আরিফুল ইসলাম (১৫) এর বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে। ধর্ষিত শিশুর বাবা থানায় মামলা করে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন।
জানা যায়, শিশুর বাবা এনামুল হক বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২৫) এর ৯(১) ধারায় মামলা করেন। মামলার নম্বর-১৮ তারিখ ২৪-০৩-২০২৬ইং। অভিযুক্ত ১৬ বছর বয়সী কিশোর আরিফুল ইসলাম গা ঢাকা দিয়েছে।
এজাহার স‚ত্রে জানা যায়, শিশুটি আব্দুল খালেক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণিতে লেখাপড়া করে। গত ২৪ মার্চ সোমবার দুপুর ২টার দিকে ওই শিক্ষার্থী বাড়ির পাশে খেলাধুলা করছিল। বিভিন্ন প্রলোভনে শিশুকে ঘরে ডেকে নেয় প্রতিবেশী সামছুল হকের ছেলে আরিফুল। এরপর সেখানে শিশুকে ধর্ষন করে ঐ কিশোর। শিশুটির চিৎকার শুনে তার মা এগিয়ে গেলে ধর্ষক কিশোর পালিয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
শিশুটির মা আকলিমা আক্তার বলেন, “আমার ছেলে বাড়ির পাশে খেলছিল। অভিযুক্ত তাকে ডেকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোরপ‚র্বক ধর্ষন করে নির্যাতন চালায়। চিৎকার শুনে আমি এগিয়ে গেলে সে পালিয়ে যায়।”
শিশুর বাবা এনামুল হক বলেন, মামলা করে বিপদে আছি। এখন তারা আমার বসতঘরে ঢিল ছুঁড়ে মারে। মামলা তুলে না নিলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে। মামলা নিয়ে এলাকায় যারা নিরপেক্ষ কথা বলে, তাদেরকে দেখে নেওয়ার হুমকি প্রদান করছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.