
নরসিংদীর পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার মল্লিকা গার্ডেন উন্নয়ন সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকরাম হোসেন। তিনি ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং সাবেক জেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার এ নির্বাচনে এলাকাবাসীর মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের শিক্ষা ও প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে সক্ষম হবেন।
এলাকাবাসী মনে করেন, আকরাম হোসেনের নেতৃত্বে মল্লিকা গার্ডেন উন্নয়ন সমিতি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে এবং এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিকে, আকরাম হোসেনকে সভাপতি নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি তারা নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.