
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সেলিনা সুলতানা নিশিতা। সোমবার (২০ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় নরসিংদী - গাজীপুর আসনের সংরক্ষিত নারী আসনে তার নাম ঘোষণা করা হয়।
সেলিনা সুলতানা নিশিতা নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের আলী নেওয়াজ এর মেয়ে।
ছাত্ররাজনীতির অঙ্গনে সাহসিকতা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিচিত সেলিনা সুলতানা নিশীতা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক তিনবারের সভাপতি এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকসহ গুরুত্বপুর্ণ দ্বায়িত্ব পালন করেন তিনি।
রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাকে একাধিকবার গ্রেফতার, কারাবরণ ও রিমান্ডের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। নির্যাতন, হামলা ও মামলার পরও তিনি দলের আদর্শ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল থেকেছেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময় থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সেলিনা সুলতানা নিশীতার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম ঘোষণা করেছে। সোমবার (২০ এপ্রিল) এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.