
ভোলা জেলার তজুমদ্দিন থানায় পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই গরু, তিনটি জালিয়াতি রশিদ এবং দুটি খাজনা রশিদ বই উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে তজুমদ্দিন থানার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গত ২৪ এপ্রিল ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে তজুমদ্দিন থানাধীন বালিয়াকান্দি এলাকার ২ নম্বর ওয়ার্ডে চৌমহনী বাজার সড়কের একটি ফার্মেসির সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), মোঃ মাকসুদ (৩৫), মোঃ রেজাউল (৪৫), মোঃ বাচ্চু (৩২) এবং মোঃ সালাউদ্দিন (৪৮)। তাদের সকলের বাড়ি তজুমদ্দিন উপজেলায়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে আন্তঃজেলা পর্যায়ে বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত জাল রশিদ ও খাজনা বই ব্যবহার করে তারা চোরাই গরু বৈধ দেখানোর চেষ্টা করত।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা (নং-১০, তারিখ: ২৫ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.