
মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করা হবে। পাশাপাশি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের দল। তাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান, কৃষি খাত, বিদেশে জনশক্তি রপ্তানি ও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে বিএনপি পরিকল্পনা নিয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.