
সাতকানিয়া থানায় দায়ের করা মামলার এজাহারের ভিত্তিতে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ভিকটিম শাহাদাত হোসেন (৩৩)-এর মা ছায়েরা খাতুন (৫৮) বাদী হয়ে মামলা নং-৩৫ দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইফুল ইসলাম (৩১), পিতা: মৃত সয়েদ আহম্মদ, মাতা: মাবিয়া খাতুন। ঠিকানা: জনার কেঁওচিয়া, মাদার বাড়ি (ফরুখ চেয়ারম্যানের বাড়ি), ০৯ নম্বর ওয়ার্ড, ১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়ন, থানা: সাতকানিয়া, জেলা: চট্টগ্রাম।
এছাড়া মামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয় মো. ইসমাইল (২৭)-কে। তার পিতা মাওলানা ফয়েজ আহম্মদ এবং মাতা রেহানা আক্তার। ঠিকানা: জঙ্গল পদুয়া (হোসেন সিকদার পাড়া), ০৭ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর পদুয়া ইউনিয়ন, থানা: লোহাগাড়া, জেলা: চট্টগ্রাম।
সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে সাতকানিয়া রাস্তার মাথায় মডেল মসজিদের সামনে নিজ দোকানে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা শাহাদাত হোসেনের ওপর হামলা চালায়।
লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করা হয়। পরে ২৭ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গ্রেপ্তারকৃতদের গতরাতে আটক করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.