
ময়মনসিংহ জেলার ফুলপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন যোগদান করতে যাচ্ছেন।তিনি পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করেছেন বলে জানা গেছে।
ফুলপুর থানার বিদায়ী ওসি মোঃ রাশেদুল হাসান
নতুন ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের আগমনে ফুলপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।তিনি দায়িত্ব গ্রহণের মাধ্যমে থানার সার্বিক কার্যক্রমে নতুন গতি আনবেন বলেও মনে করছেন সচেতন মহল।
মোহাম্মদ ফিরোজ হোসেন এর আগে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা-এর ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালে সেখানে যোগদানের মাত্র ১৯ দিনের মাথায় তাকে প্রত্যাহার করা হয়েছিল।সর্বশেষ তিনি কোথায় ছিলেন এটার আপডেট তথ্য জানা যায়নি।
নতুন ওসির কাছে সাধারণ মানুষের প্রত্যাশা—তিনি যেন সততা, ন্যায়বিচার ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন।থানাকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারে। মাদক, চুরি, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেনএটাই সবার কামনা।
পাশাপাশি নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, সেই দিকেও বিশেষ নজর থাকবে এমনটাই আশা করছেন ফুলপুরবাসী।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.