
বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখা (নিষিদ্ধ ছাত্র সংগঠন) কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ছাত্রনেতা আল মোস্তাকীম ফেরদৌস (পল্লব)।
গত শনিবার (০২ মে) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান উক্ত কমিটি অনুমোদন করেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের শেষ মুহূর্ত পর্যন্ত ফুলবাড়িয়ার রাজপথে সরব ছিলো এই পল্লব। কিন্তু সে সময় গুরুত্বপূর্ণ কোন পদে তার জায়গা হয়নি। দু:সময়ে এসে ১৩২ টি মেডিকেল কলেজের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখার কমিটি তার জায়গা হয়েছে। অনুমোদিত ঐ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পল্লবের নাম দেখা যায়।
আওয়ামী লীগের সুসময়ে এই পল্লব ২০১৬ থেকে ২০২৪ এর আগস্ট পর্যন্ত ৯ বছর ছাত্র রাজনীতি করে ফুলবাড়িয়া উপজেলায় ছাত্রনেতা হিসেবে পরিচিতি পায়। অথচ পল্লব ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার পর, উপজেলা ছাত্রলীগের ২৬ সদস্যের কমিটির কোথাও জায়গা হয়নি।
ঐ কমিটির ২/৩ জন ব্যতিত কাউকে জুলাই আগস্টে আন্দোলনের দেখা যায়নি। ফুলবাড়িয়ার রাজপথে তো দূরে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও একটা কথা বলতে দেখা যায় নি। দু:সময়ে মুল্যায়িত পল্লব আবারও রাজনৈতিক গ্যারাকলে।
ছাত্রনেতারা বলছেন, পল্লবকে বেকায়দায় ফেলতে আবারও নোংরা রাজনীতি করা হচ্ছে। ত্যাগীরা দুঃসময়ে কষ্ট করলেও সুসময়ে মূল্যায়িত হয় না যার প্রমাণ আল্-মোস্তাকীম ফেরদৌস (পল্লব)।
তবে এ ব্যাপারে নতুন পদ পাওয়া যুগ্ম সাধারণ সম্পাদক আল্-মোস্তাকীম ফেরদৌস (পল্লব) এর বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.