
নরসিংদীর মনোহরদীতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে বৃহত্তর পরিসরে নাগরিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মনোহরদী। একইসঙ্গে আগামী জুন মাসে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (০৯ মে) মনোহরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত পিএফজির ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
পিস অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মো. আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন পিএফজির কোঅর্ডিনেটর ও সাংবাদিক নেতা কাজী আনোয়ার কামাল। এতে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান তসলিম, রাজনীতিবিদ এমদাদুল হক টিটো, নারগিছ সুলতানা, জনপ্রতিনিধি এম সুলতান উদ্দিন, শিক্ষকনেতা এ.টি.এম. আশ্রাফুল আলম, আতাহার আলী, সাংবাদিক কামরুল ইসলাম, সনজন কুমার রায়, মো. বোরহান উদ্দিন, সরকার মো. ফারুক হোসেন, সাংবাদিক মীর ছালেহা (কাঞ্চি), মোবারক হোসেনসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। বিভেদ ও অসহিষ্ণুতা দূর করে শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা বাড়াতে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সংলাপভিত্তিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
সভায় পিএফজির চলমান কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি মনোহরদীতে শান্তি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় বৃহত্তর নাগরিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একইদিনে ওয়াইপিএজি ও ওয়েভ-এর পৃথক সভাও অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.