
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকা নিয়ে দুই পরিবারের বাকবিতণ্ডা থেকে সৃষ্ট সংঘর্ষে মানউল্লা মিয়া নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। ১০ই মে রোজ রবিবার দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানউল্লা মিয়া একই গ্রামের মৃত ভুইয়া মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কাছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল। রবিবার সকালে এ নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালিগালাজ করেন। দুপুরে হাওর থেকে ফিরে বিষয়টি জানতে পারেন মানউল্লা মিয়া। তিনি জাহেদা বেগম ও তার সন্তানদের কাছে গালিগালাজের কারণ জিজ্ঞেস করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষে মানউল্লা মিয়া গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিবপাশ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন ঘঠণার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.