
নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও কারানির্যাতিত ছাত্রনেতা বাদশা আহমেদকে পদ না দেওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বাদশা আহমেদ। দলীয় কর্মসূচি বাস্তবায়নে একাধিকবার হামলা-মামলার শিকার হওয়ার পাশাপাশি কারাবরণও করতে হয়েছে তাকে।
বিগত সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করছেন স্থানীয় নেতাকর্মীরা।
দলের ত্যাগী নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন রাজপথে থেকে নির্যাতন সহ্য করেও সংগঠনের জন্য কাজ করা বাদশা আহমেদকে মূল্যায়ন না করায় প্রকৃত কর্মীদের মাঝে হতাশা তৈরি হয়েছে। তারা বলেন, “যারা দুঃসময়ে মাঠে ছিল, তাদের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত ছিল।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেকেই ছাত্রদলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.