
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সকালে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নেতৃত্ব দেন নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য এবং বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন।
শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবসময় সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।এসময় তিনি “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাঁতীদলের প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.