
ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নে চলমান জারুল খাল পুনঃখনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়িত খাল খনন/পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে আজ ওই এলাকা পরিদর্শনে যান প্রশাসনিক টিম ও রাজনৈতিক প্রতিনিধি দল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাদিয়া ইসলাম সীমা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাল পুনঃখনন কাজের বর্তমান অগ্রগতি,কাজের গুণগত মান এবং পানি প্রবাহ স্বাভাবিক করার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলো ঘুরে দেখা হয়।এ সময় প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য,ইতিপূর্বে রাতের বেলায় টর্চ জ্বালিয়ে এ কর্মসূচীর উদ্ভোধন করেছিলেন বিরোধী দলীয় এমপি মুফতি মুহম্মদউল্লাহ্ যা সর্বস্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল।যা রাজনৈতিক নাটক বলে অভিহিত করেছিল বিএনপি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.