
নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও পরিচিত শ্লোগান মাস্টার হাফেজ সাইফুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শিলমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ইসলাম।
সম্প্রতি নরসিংদীতে সৌজন্য সাক্ষাৎকালে শামীম ইসলাম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে হাফেজ সাইফুল ইসলামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন। এসময় স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা বলেন, হাফেজ সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের বিভিন্ন কর্মসূচিতে তার প্রাণবন্ত উপস্থিতি ও শ্লোগান নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে।
এসময় শামীম ইসলাম বলেন, “হাফেজ সাইফুল ইসলাম একজন ত্যাগী ও পরীক্ষিত ছাত্রনেতা। তার নেতৃত্বে ছাত্রদল আরও সুসংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
পরে উপস্থিত নেতাকর্মীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.