
নারী উদ্যোক্তা, সমাজসেবক ও সংগঠক হিসেবে দীর্ঘদিনের সফল পথচলায় সম্মাননা পদক লাভ করে আলোচনায় এসেছেন শারমিন সেলিম তুলি। আলোকিত নারী ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি নারী সমাজের জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
জানা গেছে, শারমিন সেলিম তুলি বর্তমান সময়ের একজন প্রতিভাবান ও বহুমাত্রিক নারী উদ্যোক্তা। ব্যবসা, সমাজসেবা ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি নিজেকে আলাদা অবস্থানে নিয়ে গেছেন। তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়।
শারমিন সেলিম তুলি মনে করেন, সমাজের উন্নয়নে নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি নারী হিসেবে নয়, নিজেকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করেন। তার মতে, ধৈর্য, সততা ও নিষ্ঠা থাকলে যে কেউ জীবনে সফল হতে পারে।
দীর্ঘ দুই দশকের কর্মজীবনে তিনি সফলতার সঙ্গে পরিচালনা করছেন “স্রোতধারা ফ্যাশন হাউস”, “বেয়ার বিজ বডি ওয়াক্স অ্যান্ড বিউটি সেলুন” এবং “বেয়ার বিজ ফিটনেস ক্লাব”। এছাড়া তিনি “মর্ডান লাইফ হাসপাতাল”-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি “ওকেশানস্ ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ম্যাগাজিন”-এর উপদেষ্টা হিসেবেও যুক্ত রয়েছেন।
শুধু উদ্যোক্তা হিসেবেই নয়, লেখক হিসেবেও পরিচিতি রয়েছে শারমিন সেলিম তুলির। তার লেখা “রূপচর্চার সাতসতের” বইটি পাঠকমহলে প্রশংসিত হয়েছে। বইটিতে আধুনিক সৌন্দর্যচর্চা, ব্যক্তিত্ব ও জীবনধারার নানা বিষয় তুলে ধরা হয়েছে। বর্তমানে তিনি ভ্রমণ বিষয়ক একটি বই প্রকাশের কাজ করছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত লেখালেখির পাশাপাশি বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও তার উপস্থিতি রয়েছে।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন মেধাবী। বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে মাস্টার্স সম্পন্ন করার পর বিসিক থেকে টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইনিং কোর্স করেন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ফ্যাশন, হেয়ার, স্কিন ও মেকআপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নিয়েছেন তিনি।
সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় শারমিন সেলিম তুলি বর্তমানে লায়ন্স ক্লাব অব ঢাকা ইউটোপিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.