
নরসিংদীতে আদালতের স্থিতাবস্থা অমান্য করে একটি ঔষধ কোম্পানির কারখানার দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় রাজু মোল্লার বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্লান্ট ম্যানেজার তুহিন রুমি।লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে নরসিংদীর ভাগদী এলাকায় কারখানা স্থাপন করে ঔষধ উৎপাদন ও বাজারজাত করে আসছে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
তবে ২০২৩ সালে স্থানীয় রাজু মোল্লা কারখানার দেয়ালের ভেতরে থাকা ১০ দশমিক ২৫ শতাংশ জমির খারিজ বাতিল চেয়ে আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।তিনি অভিযোগ করেন, মামলাটি চলমান থাকা অবস্থায় গত ১৩ এপ্রিল আদালতের স্থিতাবস্থা উপেক্ষা করে রাজু মোল্লা ও তার সহযোগীরা কোম্পানির নিরাপত্তা দেয়াল ভেঙে পুনরায় জমি দখলের চেষ্টা চালায়।
এসময় কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।তুহিন রুমি আরও বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে কোম্পানির স্টোর ইনচার্জ তাহমিনা মাহমুত, ক্যাপসুল সেকশন ইনচার্জ নাজমুল কবীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে রাজু মোল্লা বলেন, কোম্পানি তাদের কাছ থেকে ৫ শতাংশ জমি কিনে ভুয়া দলিলের মাধ্যমে অতিরিক্ত ১৫ শতাংশ জমি দখল করে রেখেছে।
তিনি দাবি করেন, তিনি বা তার লোকজন দেয়াল ভাঙেননি; মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে সরকারি উদ্যোগে দেয়াল ভাঙা হয়েছে।রাজু মোল্লা আরও বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.