
প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে পড়ে নিখোঁজ শিশু দেবরাজ বর্মন (৩) এর খুঁজে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বনভাংঙ্গা আবাসন গ্রামের এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু আবাসন গ্রামের লেবু বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান সকাল ১১ টার দিকে শিশু কে নিয়ে তার দাদী ধ্রুপতী বর্মণ বাড়ির পাশে ধনু নদীর তীরে ধানের খলায় কাজ করতে যায়। সকলের অগোচরে কোন একসময় শিশুটি পানিতে পড়ে যায়। পরে শিশু কে কোথায় না পেয়ে তাৎক্ষণিক ইটনা ফায়ার সার্ভিস কে খবর দেন। কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল নদীর তলদেশে তল্লাশি চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধ্যান পাওয়া যায় নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নদীতে তীব্র স্রোত আমরা লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.