
নরসিংদীর শিলমান্দী ইউনিয়নে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিলমান্দী এলাকায় “আমরা শিলমান্দী ইউনিয়ন বাসী” ব্যানারে স্থানীয় জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নিষ্পাপ শিশুদের ওপর এমন নৃশংস ঘটনা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা বলেন, ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্য রাখেন মাওলানা জহির আহাম্মদ, ডা. আদনান আল মাহমুদ, কামরুল ইসলাম, আজিজুল হক গাজী, মনিরুজ্জামান সরকার ও মোহাম্মদ আলী বাঘাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, মনির হোসেন, জসিমউদদীন, নজরুল ইসলাম, নাসির উদ্দিন খান।
বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
মানববন্ধনে শিলমান্দী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং রামিসা হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.