
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদ মোবারক। দৈনিক প্রথম সূর্যোদয় পত্রিকার ও গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা ঈদুল আজহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মহান আল্লাহ তায়ালার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়।
হযরত ইব্রাহিম (আ.) এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে অনুপ্রেরণা হয়ে উঠুক—এই প্রত্যাশা করি।" "আসুন,আমরা বনের পশু কে নয় আমরা আমাদের মনের পশুকে কোরবানি করি" এই পবিত্র ঈদের আনন্দ ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে প্রতিষ্ঠিত হোক মানবতা, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত ও কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতিকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন। পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদুল আযহার শুভেচ্ছান্তে: মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রথম সূর্যোদয়,সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা পেশাজীবি সাংবাদিক পরিষদ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.