
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর মনোহরদী উপজেলার ৫ নম্বর চরমান্দালিয়া ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আলোচনা।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনসাধারণের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন চরমান্দালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোলায়মান মিয়া।
দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন তিনি। স্থানীয়দের দাবি, সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইতোমধ্যে তিনি একজন জনবান্ধব ও সেবাপরায়ণ নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নির্বাচনকে সামনে রেখে নিজের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরে মো. সোলায়মান মিয়া বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থ কিংবা ক্ষমতার মোহে রাজনীতিতে আসিনি। আমার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের সেবা করা এবং গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়ানো।
সমাজের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের কল্যাণে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য।”তিনি আরও বলেন, “চরমান্দালিয়া ইউনিয়নের জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন এবং মহান আল্লাহর রহমত থাকে, তাহলে আমি ইউনিয়ন থেকে সকল ধরনের অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করতে সর্বোচ্চ চেষ্টা করব।
আমি এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে কেউ জুলুম ও নির্যাতনের শিকার হবে না।”সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে শতভাগ স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে গরিব মানুষের জন্য বরাদ্দকৃত প্রতিটি ত্রাণ ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।
কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ থাকবে না। জনগণের আমানত জনগণের কাছেই সঠিকভাবে পৌঁছে দেওয়া হবে।”এদিকে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সোলায়মান মিয়া একজন সৎ, বিনয়ী ও কর্মঠ তরুণ নেতা হিসেবে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।স্থানীয়দের প্রত্যাশা, ইউনিয়নের উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সোলায়মান মিয়ার মতো একজন তরুণ ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চরমান্দালিয়া ইউনিয়নে রাজনৈতিক আলোচনা যতই এগোচ্ছে, ততই চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মো. সোলায়মান মিয়াকে নিয়ে জনমনে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.