
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে নরসিংদীর কৃতী ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর নাম না থাকায় জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আকরামুল হাসান মিন্টু। রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, সততা ও সাহসী নেতৃত্বের জন্য তিনি নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানের তরুণ কর্মীদের কাছে পরিচিত ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
নরসিংদীর বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মতে, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক অবদান এবং রাজনৈতিক অভিজ্ঞতার বিচারে মিন্টুর কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার যথেষ্ট সম্ভাবনা ও যৌক্তিকতা ছিল। কিন্তু নবঘোষিত কেন্দ্রীয় কমিটিতে তাঁর নাম না থাকায় তারা বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের বিভিন্ন সংকটময় সময়ে আকরামুল হাসান মিন্টু মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সংগঠনের স্বার্থে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর মতো পরীক্ষিত ও ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন হলে দল আরও সমৃদ্ধ ও শক্তিশালী হতো বলেও তারা মনে করেন।
তবে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব আকরামুল হাসান মিন্টুর রাজনৈতিক অবদান, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করবে।
নরসিংদীবাসীর প্রত্যাশা, মেধাবী, সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব আকরামুল হাসান মিন্টুর যোগ্যতার যথাযথ মূল্যায়ন করা হবে এবং ভবিষ্যতে তাঁকে কেন্দ্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.