
নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, ভূমি দখল ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, উন্নয়নমুখী ও জনকল্যাণভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাড়াতলী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সরকার। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও জেলা তাঁতী দলের প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা সার্বিক তত্ত্বাবধান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রগঠন ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান ও বিজ্ঞান চর্চার কেন্দ্র হওয়া উচিত। শিক্ষার্থীদের মাঝে সঠিক ইতিহাস ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান সংকটাপন্ন অর্থনীতিকে পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর বাস্তবমুখী নীতির কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
রায়পুরার উন্নয়ন প্রসঙ্গে এমপি বকুল বলেন, চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ, বেড়িবাঁধ নির্মাণ, পর্যটন কেন্দ্র স্থাপন, রায়পুরা-শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত সড়ক নির্মাণ এবং খাল খনন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, রায়পুরায় কোনোভাবেই মাদকের বিস্তার ঘটতে দেওয়া হবে না। মাদক কারবারি ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং প্রশাসন এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, জনগণের চাহিদা ও প্রত্যাশার ভিত্তিতে জবাবদিহিমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, পৌর বিএনপির আহ্বায়ক ইদিছ আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, নুর আহমেদ চৌধুরী মানিক, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, আল আমিন ভূঁইয়া মাসুদ, রায়পুরা পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহাগ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুমন নেওয়াজ, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মইনুল সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া শাহাদাতবার্ষিকী পালন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, জসিম উদ্দিন জাহাঙ্গীর, প্রকৌশলী মাহমুদুল হক মুক্তার, মহিবুর রহমান, মো. তারা মিয়া, আবুল হোসেন, আমিনুল হক ফুল মিয়া, জহির মিয়া, মো. হাসেম, মো. স্বপন মাস্টার, সানাউল্লাহ প্রধান, জামাল হোসেন, আমির হোসেন, আশাবুদ্দিন, কামরুজ্জামান মোল্লা, মোসলেম উদ্দিন, বশির উল্লাহসহ পাড়াতলী ইউনিয়ন বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.