
কিশোরগঞ্জ সদর উপজেলায় বিএসটিআই আইনের বিধান লঙ্ঘনের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুন ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে সদর উপজেলার ঘাইটাল বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে আল-মাসুম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের উৎপাদিত প্লেইন কেক, ব্রেড ও বিস্কুটের গুণগতমান পরীক্ষা ছাড়াই বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার রুপা।
মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর কর্মকর্তা মোহাম্মদ পারভেজ মিয়া।
বিএসটিআই সূত্রে জানা গেছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পণ্যের গুণগতমান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ এ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.