
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১জুন রোজ বৃহস্পতিবার বিকালে নরসিংদী সরকারি কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফাতিন আলম নাফি, সহ- সভাপতি সারোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অপু, সহ-সাধারন সম্পাদক আজিজুল হক সিহাব বি।জিএম.ই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মুবিন মোল্লা ,জেলা ছাত্র দল নেতা তানজিমান আহমেদ তানিম, নরসিংদী জেলা শহীদ জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাফাদি মির্জা বিজয় নরসিংদী জেলা ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক শেখ সাফিয়ান জাবের জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক ফুয়াদ হাসান দিপু ও নাজমুল হাসান সদর থানা ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ বশির সদর থানা ছাত্রদল নেতা আলবিন আকাশ নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য সাব্বির আহমেদ ও তাসিন আহমেদ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।
নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মাইদুল মিহালের সন্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.