
নরসিংদীতে জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) নরসিংদী জেলার জেলখানার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ।
অভিযানকালে ট্রেড লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং উৎপাদিত পণ্যের গায়ে যথাযথ লেবেলিং না থাকার বিষয়টি শনাক্ত করা হয়।
এ সময় “হাজী কাচ্চি ডাইন” নামক রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় একটি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে পরিচালনা করার পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ বলেন, আইন লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং অপরাধীদের সঙ্গে মানবিক আচরণ প্রদর্শনপূর্বক বিভিন্ন আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.