
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৫ নং চরমান্দালীয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মাদ রফিকুল ইসলাম বিপুল এলাকাবাসীর উদ্দেশ্যে নিজের রাজনৈতিক জীবন, ত্যাগ-সংগ্রাম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন।
এক লিখিত বক্তব্যে তিনি বলেন, অবিভক্ত চরমান্দালীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনৈতিক জীবন শুরু করে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত রয়েছেন। বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বিপুল বলেন, “আমি নিতে আসি নাই, দিতে আসছি। আল্লাহর রহমতে আমার ব্যক্তিগত কোনো কিছুর অভাব নেই। আমি নির্বাচনে এসেছি শুধুমাত্র সাধারণ মানুষের সেবা করার জন্য।”
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন। পাশাপাশি সরকারি বিভিন্ন অনুদান ও সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যা শুনবেন এবং সমাধানে কাজ করবেন। এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর কথাও জানান তিনি।
মুহাম্মাদ রফিকুল ইসলাম বিপুল এলাকাবাসীর কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করে বলেন, “৫ নং চরমান্দালীয়াকে একটি আদর্শ, উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার লক্ষ্য।”
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে গুরুত্ব দিয়ে মাঠে সক্রিয় রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিপুল।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.