
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে মাদকসহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া মাদকসেবীকেও আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়।
জানা গেছে, অভিযানে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তার নিজ বাবা অভিযোগ দায়ের করেন এবং আদালতে সাক্ষ্য প্রদান করেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
রায়পুরা থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.