
নরসিংদীর সদর উপজেলার বড় বাজার এলাকায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র্যাব-১১ এর যৌথ মোবাইল কোর্ট।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বড় বাজারের মেসার্স জগন্নাথ স্টোরে অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে ৫০ হাজার টাকা, মেসার্স ফাহিম স্টোরে একই অপরাধে ৪৫ হাজার টাকা এবং মেসার্স আরিশফা কসমেটিকসে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ, নিম্নমানের ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.