
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা।
এরই ধারাবাহিকতায় তিনি পারুলিয়া সাধুর বাজারে ব্যাপক গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন।গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনবান্ধব উপজেলা গড়ে তোলার প্রত্যয়ের কথা তুলে ধরেন।অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা বলেন, "আমি জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে পলাশ উপজেলার মানুষের সেবায় কাজ করতে চাই।
জনগণের আস্থা ও সহযোগিতা পেলে একটি আধুনিক, উন্নত ও জনকল্যাণমুখী উপজেলা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের পক্ষ থেকেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।স্থানীয়দের সঙ্গে ধারাবাহিকভাবে গণসংযোগের মাধ্যমে অ্যাডভোকেট আয়েশা আক্তার চম্পা উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.