
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক করেছে ৪৯ বিজিবি।যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৮টি শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দে সাফল্য অর্জিত হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.