
দেশে ব্যাপক টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দুর্যোগকবলিত মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে।শুক্রবার (১০ জুলাই) প্রায় সারাদিন প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন বন্যাকবলিত জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে পৃথকভাবে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি, উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।প্রধানমন্ত্রী একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
তিনি উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম আরও সমন্বিত, দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।তিনি বন্যাকবলিত এলাকার নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি অতিরিক্ত যত্নশীল থাকার নির্দেশ দেন।
পাশাপাশি আশ্রয়কেন্দ্র ও দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, পর্যাপ্ত খাদ্য, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে চুরি, ডাকাতি, মজুতদারি কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি স্থানীয় প্রশাসনকে জননিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেন।এদিকে, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী ও সংসদ সদস্যরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও জরুরি সহায়তা পৌঁছে দিতে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন।
সরকারি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ত্রাণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.