
গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি, সিনিয়র সাংবাদিক এম কাজল খান-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। একদল দুষ্কৃতকারীর অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে গাজীপুরের চৌধুরী বাড়ি, বগরা বাইপাস রোডে তার অফিসের সামনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, জয়দেবপুর সদর-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, সংবাদকর্মীদের ওপর ধারাবাহিক হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে হামলার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.