
নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে নরসিংদীতে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা শিল্পকলা একাডেমি নরসিংদী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, জেলা কালচারাল অফিসার রুনা লায়লাসহ জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’ পরিবেশন করা হয়। এতে নজরুলের গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বর্ষার আবহকে তুলে ধরা হয়।
পরে ২০২৫-২০২৬ অর্থবছরে নরসিংদী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এ বছর জেলার ৫৯ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৮টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোর পাশে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীলতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.