
বুধবার (২২ জুলাই ২০২৬ ইং) রাজধানীর গেন্ডারিয়া মেইল ব্যারাক পুলিশ লাইন্সস্থ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকা-এ সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ও চলতি কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান, বিপিএম (সার্ভিস)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং), টিডিএস মোহাম্মদ আব্দুল হালিম এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব ডা. মোহাম্মদ মুনির হোসেন।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডা. তৌসাদ্দেক হোসেন সিদ্দিকী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডা. মো. সাইদুর রহমান খান এবং কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ডা. সুবীর চন্দ্র দাস।
অনুষ্ঠানে মরণোত্তর চক্ষুদানের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয় এবং অতিথিরা এ বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্বুদ্ধ করেন। একই সঙ্গে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের আওতায় ১১৮ জন পুলিশ সদস্যকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সভায় সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম এবং মহাসচিব ডা. মোহাম্মদ মুনির হোসেন দেশের অসংখ্য কর্নিয়া-জনিত অন্ধত্বে ভোগা মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.