
নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকায় জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ দাস।
অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তার মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। পাশাপাশি তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন, মারধরের হুমকি এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগকারী দাবি করেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করারও চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে নরসিংদী সদর মডেল থানা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে অভিযোগপত্রে আবেদন করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.