
স্থানীয় সরকার বিভাগ Warrant of Precedence, 1986 (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক/চেয়ারম্যানদের যথাযথ সম্মান প্রদানের নির্দেশ দিয়েছে।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, Warrant of Precedence, 1986 (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক/চেয়ারম্যানদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।
এর ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক/চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সরকারি ও রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক আয়োজনে Warrant of Precedence অনুযায়ী নির্ধারিত সম্মান ও প্রোটোকল পাবেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.