
নরসিংদীর মনোহরদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা কাছিটান বা রশিটান টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া উত্তর পাড়া মৌলভীবাড়ি যুব সংঘের উদ্যোগে শনিবার (৩১ জুলাই) বিকেলে কোটমোড়া মৌলভীবাড়ি মোড় সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
কাছিটান দেখতে ভিড় জমায় নানা বয়সের হাজারো দর্শনার্থী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আনন্দে মেতে উঠেন সবাই।
মনোহরদী ডায়াবেটিস হাসপাতালের এম ডি সাইফুল ইসলামের সার্বিক ব্যাবস্থাপনায় ও সঞ্চালনায় সভাপতিত্ব করেন শহীদুল্লাহ্ মাস্টার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক আর টি মামুন আহমেদ।
উক্ত খেলা উদ্বোধন করেন গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক আহমেদ।
এ সময় অতিথি হিসেবে গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মোল্লা,প্রাইম ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার তানভীর আহমেদ মানিক, যুবদলের কাওসার আহমেদ ফোরকান,গোতাশিয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আবুল কালাম,গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাসুম প্রধান,সাংবাদিক মো.মোবারক হোসেন,নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন খোটমোড়া বনাম খোটমোড়া কোনাপাড়া। খেলায় ২-০ তে (রশিটানে) বিজয়ী লাভ করেন খোটমোড়া। খেলাশেষে পুরস্কার হিসেবে বিজয়ী দলের মধ্যে বড় খাশি (ছাগল) ও রানার্সআপ দলের মধ্যে ছোট খাশি (ছাগল) প্রদান করা হয়। খেলা পরিচালনায় ছিলেন কামাল হোসেন ও কে এম সালমান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.