
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকা থেকে একাধিক অপরাধের অভিযুক্ত চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি অলিউল্লাহকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত অলিউল্লাহ কান্দিপাড়া এলাকার বাসিন্দা ঝন্টু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে শহরের ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন ও সঙ্গীয় পুলিশ ফোর্স কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে অলিউল্লাহর হেফাজত থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, অলিউল্লাহ দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, চুরি, মাদক সেবন ও বিক্রয়সহ একাধিক ডাকাতির প্রস্তুতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এলাকার সাধারণ মানুষ তার অপকর্মের কাছে একপ্রকার জিম্মি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অলিউল্লাহর সহযোগী অন্যান্য অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত অলিউল্লাহকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.