
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মিঠামইন উপজেলা শাখার আয়োজনে, জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১১ টায় মিঠামইন হরি আশ্রম প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এতে ইসকনসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রাটি মিঠামইন সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশ্রমে এসে শেষ হয়। প্রথমে ইসকন কর্তৃক বিভিন্ন শিশু কিশোরদের নৃত্যের মধ্যে দিয়ে সভার কাজ শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোহাম্মদ আলমগীর শিকদার (সদস্য জেলা বিএনপি কিশোরগঞ্জ), অনুষ্ঠানের উদ্বোধন করেন ঐতিহ্যবাহী শ্রী শ্রী দিল্লির আখড়ার মোহন্ত মহারাজ অনন্ত গোস্বামী।
ধর্মীয় আলোচনায় অংশ নেয়, বিজয় কর রতন (সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মিঠামইন শাখা) , খগেন্দ্র দাস (সাধারণ সম্পাদক কেওয়ারজোড় ইউনিয়ন বিএনপি) মতিলাল দাস লেবু ( সভাপতি শ্রী শ্রী হরি আশ্রম মিঠামইন) ,সচিন্দ্র দাস, মোহাম্মদ সাফির উদ্দিন সাফি (সাবেক ভাইস চেয়ারম্যান) , মুক্তিযোদ্ধা কুটিল চন্দ্র দাস (সাবেক সভাপতি পূজা উদযাপন পরিষদ) , কামাল পাশা (সভাপতি উপজেলা স্বেচ্ছাসেবক দল) , বাবু উত্তম কুমার দাস (সদস্য সচিব বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মিঠামইন শাখা) , প্রমুখ। অনুষ্ঠানে মিঠামইন সদরসহ ৫ টি ইউনিয়নের ভক্তবৃন্দরা অংশ নেন ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.