
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ২১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রৌমারী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে বক্তারা বক্তব্য রাখেন,পলাতক ফ্যাসিবাদী সরকার ও তাদের দোসরদের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি এবং জনমনে ভীতি ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ। বিএনপি নেতৃবৃন্দ দেশকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। এ সময় তাঁরা বিএনপির নেতাকর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য মো. আলহাজ্ব আজিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিমুদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, রৌমারী উপজেলা বিএনপি মহিলা দলের সভাপতি শাহেজাদী জেসমিন আক্তার শিল্পী, রৌমারী উপজেলা ছাএ দলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, রৌমারী উপজেলা ছাএ দলের সদস্য সচিব ওমর ফারুক বাবু,সহ বিএনপি ইউনিয়ন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.