
নরসিংদীর মনোহরদীতে হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মেধায় সমৃদ্ধ, মানবতায় ঋদ্ধ’ শীর্ষক বিশেষ অনুপ্রেরণামূলক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান।
অনুষ্ঠানে ইউএনও মাহামুদুল হাসান শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধার বিকাশ ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার্থীদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। সততা, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে ইংরেজি, গণিত, কবিতা আবৃত্তি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে অংশ নেন। এতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ, অভিভাবক সদস্য সাদিকুর রহমান তারেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন আহমেদ এবং শিক্ষক প্রতিনিধি মো. আওলাদ হোসেন ভূঁইয়া।
বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞান অর্জন নয়, একই সঙ্গে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। এজন্য পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.