
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাক কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছেন।
শুক্রবার ২ ই অক্টোবর সকাল ১১ টার দিকে মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইমামনগর গ্ৰামে এক ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে ইমামনগর গ্ৰামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফের লোকজনের মধ্যে এ নিয়ে কিছু দিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিমাংসায় শুক্রবার সকালে বৈরাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম সহ গ্ৰামের গন্যমান্য ব্যক্তিরা সালিশের আয়োজন করেন। সালিশ শুরু হওয়ার আগেই দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইমামনগর গ্ৰামের সামনে মাঠে হঠাৎ দু'পক্ষের লোকজন দা , বল্লম, ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আজমিরীগঞ্জ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে নিয়ে যান ।
বৈরাটি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দু'পক্ষের বিরোধ মিমাংসার জন্যই তিনি গ্ৰামে গিয়েছিলেন। কিন্তু উপস্থিত সালিশান গনের সামনেই দু'পক্ষ কথা কাটাকাটি শুরু করেন। এক পর্যায়ে মাঠে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে গ্ৰামবাসীর চেষ্টায় সংঘর্ষ থামানো হয় । অষ্টগ্ৰাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.