
কিশোরগঞ্জের ইটনায় বিস্ফোরক আইনের একটি মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো: রফিকুল ইসলাম রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকাল ইটনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইটনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই রফিকুল ইসলাম রিংকুকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় আইনি প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.