
নদীতে অনুষ্ঠিত জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ার মা বাবার দোয়া’ নৌকা। অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১২ টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে দক্ষতা ও গতির দারুণ সমন্বয়ে প্রতিযোগিতার সেরা হয়ে শিরোপা জয় করে ‘মা বাবার দোয়া’।
এ অসাধারণ সাফল্যে রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবাট সকাল ১২ টার দিকে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়জনে ‘মায়ের দোয়া’ নৌকার দলকে আন্তরিক অভিনন্দন ও সংবর্ধনা জানিয়েছেন রৌমারী উপজেলা প্রশাসন। এসময় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান ,রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো ইউপি , মায়ের দোয়া নৌকার পরিচালক । চরশৌলমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর সাত্তার, চরশৌলমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন।
এসময় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান বলেন ‘ মা বাবার দোয়া’র এ অর্জন শুধু রৌমারীর জন্যই গর্বের নয়, বরং দেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচের ক্ষেত্রেও এটি একটি আনন্দের ও গৌরবের খবর। আগামী দিনের প্রতিযোগিতাগুলোতেও ‘মা বাবার দোয়া’ নৌকার সাফল্যের ধারা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে রৌমারী উপজেলা প্রশাসন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.