
বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের পিতা ঝনঝনিয়া নিবাসী শেখ হাসান আলী (৮০) বার্ধক্য জনিত কারণে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মাগরিব সাড়ে ৬ টায় সম্পন্ন হয়েছে।
জানাজা শেষে মরহুম কে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম হাসান আলীর জানাজায় শরীক হন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন, খুলনা -১ আসনের সংসদ সদস্য আমির ইজাজ খান, খুলনা জেলা বিএনপির সভাপতি ও খুলনা কেডিএ এর প্রশাসক এ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিষ্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ সহ খুলনা, মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী সহ বাগেরহাটের সকল উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজা বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.