
স্বামী হারানোর পর নানা প্রতিকূলতার মধ্যে দিন কাটছিল অসহায় বিধবা হুজেরা খাতুনের। মাথা গোঁজার ঠাঁই নিয়ে দুশ্চিন্তার মধ্যেই তার পাশে দাঁড়িয়েছে রঘুনাথপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট। সংগঠনটির উদ্যোগে নতুন ঘর পেয়ে স্বস্তি ফিরেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর মীরাপাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের স্ত্রী হুজেরা খাতুন।
নতুন ঘর পেয়ে তিনি ভীষণ খুশি। আবেগাপ্লুত হয়ে এ উদ্যোগের সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথপুর প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা আবুল মনসুর, আনোয়ার হোসেন মাস্টার, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও রেমিট্যান্সযোদ্ধা হাজী মো. মজিবুর রহমান খান, নজরুল ইসলাম (মাহা), হেকিম মো. আফতাব উদ্দিন, এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সাইফ, ট্রাস্টের সাবেক সভাপতি বিলাল হোসেন, ক্রীড়া সম্পাদক রাজীব আকন্দ, জামাল উদ্দিন মীরা, ইউপি সদস্য আব্দুল মান্নান, ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সুমন মিয়া ও ব্যবসায়ী শামসুল হক প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.