
যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শার্শা থানা পুলিশের একটি দল উপজেলার শিকারপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এর আগে ৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আমতলা মোড় ব্রিজের প্রায় ১০০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার পাশে জামাল হোসেনের ধানখেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিস্তলটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রটি জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.