
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী-কুশিয়ারা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের পাশের বাঁধসংলগ্ন ঘাগানি নামক স্থানে কালনী-কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মরদেহটি দেখতে নদীর পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়িতে খবর দেন। খবর পেয়ে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মরদেহটির পরনে জিন্সের প্যান্ট ও ফুলহাতা টি-শার্ট রয়েছে। চেহারা ও শারীরিক অবস্থা দেখে ব্যক্তিটির বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) অপু দাস গুপ্ত জানান, মরদেহটির চামড়ায় পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
সম্পাদক- আবদুর রহমান
০১৩০৩১১২৬৭৬
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.